মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

মেঘলা দিনেও ভ্যাপসা গরম, কমেছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক ০৫ জুন ২০২৬ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ০৫ জুন ২০২৬ ১১:০৬ অপরাহ্ন
মেঘলা দিনেও ভ্যাপসা গরম, কমেছে তাপমাত্রা

রাজশাহীতে দিনের অধিকাংশ সময় ছিল মেঘলা। এদিন ছিল রোদ আর মেঘের লুকোচুরি খেলা। আকাশে মেঘের দেখা মিললেও কাক্সিক্ষত বৃষ্টির দেখা পাওয়া যায়নি। এদিনও ছিল ভ্যাপসা গরম। বৃষ্টি না হলেও কমবে এই গরম।   


আকাশ মেঘলা থাকা সত্ত্বেও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে দিনভর এক অস্বস্তিকর ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, যা জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।


শুক্রবার (৫ জুন) রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আগের দিনের তুলনায় তাপমাত্রা বেশ কমেছে। বৃহস্পতিবার (৪ জুন) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।  


এই তীব্র এবং ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। মেঘলা আকাশের কারণে বাইরে গুমোট আবহাওয়ার কারণে অনবরত ঘাম ঝরছে, যা শরীরকে দ্রুত ক্লান্ত করে দিচ্ছে।  


শুধু মানুষই নয়, তীব্র গরমে চরম কষ্ট পাচ্ছে রাস্তার অবলা প্রাণীগুলোও। বিশেষ করে কুকুরসহ অন্যান্য প্রাণীরা একটু শীতল ছায়া ও পানির খোঁজে এদিক-ওদিক ছোটাছুটি করছে। অতিরিক্ত আর্দ্রতা ও ভ্যাপসা গরমের কারণে মানুষ ও প্রাণী উভয়ের মাঝেই এক চরম হাঁসফাঁস ও অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে।