মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার

সোনার দেশ ডেস্ক ০৬ জুন ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৬ জুন ২০২৬ ০৯:৪৯ অপরাহ্ন
ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে রোববার
ফাইল ছবি

কোরবানির ইদ ও গ্রীষ্মকালীন ছুটি শেষে রোববার থেকে স্কুল-কলেজে ক্লাস শুরু হচ্ছে। তবে দেশের বিভিন্ন স্তরের মাদ্রাসাগুলোতে ক্লাস শুরু হবে ১৪ জুন থেকে।


ইদের এক সপ্তাহ আগে গত ২১ মে ক্লাস শেষে স্কুল-কলেজে ছুটি শুরু হয়েছিল। ছুটি চলে ৪ জুন পর্যন্ত। এরপর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটির দিন পড়ায় পাঠদান শুরু হচ্ছে রোববার থেকে। সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি পান শিক্ষার্থীরা।


অপরদিকে মাদ্রাসাগুলোতে ২১ মে ক্লাস শেষে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি। ফলে মাদ্রাসাগুলোতে ক্লাস শুরু হবে ১৪ জুন থেকে।সব মিলিয়ে ‎মাদ্রাসার শিক্ষার্থীরা ২৩ দিনের অবকাশ পেয়েছেন।


তখ্যসূত্র: বিডিনিউজ