মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

নাটোরে আবাদি জমিতে পুকুর খনন করায় ব্যাটারি ও ভেকুর যন্ত্রাংশ জব্দ

নাটোর প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নাটোর প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
নাটোরে আবাদি জমিতে পুকুর খনন করায় ব্যাটারি ও ভেকুর যন্ত্রাংশ জব্দ

নাটোরে অবৈধভাবে ভেকু (এস্কেভেটর) ব্যবহার করে আবাদি জমিতে পুকুর খনন করায় ২টি ব্যাটারি ও ভেকুর বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। 


শুক্রবার (৫ জুন) রাতে সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে উপজেলা প্রশাসনের নির্দেশনায় মোবাইল কোটের্র মাধ্যমে এ অভিযান পরিচালনা করে নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফরহাদ আহমেদ এ আদেশ দেন। অভিযানকালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলে একটি ভেকু বিনষ্ট করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় আনসার ব্যাটালিয়নের চৌকস সদস্যবৃন্দ ও উপজেলা সংশ্লিষ্ট ব্যক্তিরা সহযোগিতা করেন।


নাটোর সদর উপজেলা মডেল ভুমি অফিস কার্য্যলয় সূত্রে জানা যায়, ফসলি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার মতো পরিবেশ ও কৃষি বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ফসলি জমি খনন করে যাঁরা পুকুরে পরিণত করছে তাদের বিরুদ্ধে খবর পাওয়া মাত্রই অভিযোগ পরিচালনা করা হবে।