সোমবার, জুন ২২, ২০২৬

সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

সিংড়া প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি

নাটোরের সিংড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ র‌্যালি অনুষ্ঠিত হয়। 


এতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম, জুনিয়র কনসালট্যান্ট (স্কীন) ডাঃ এস এম ফরহাদ, মেডিকেল অফিসার ডাঃ রাফিউল ইসলাম, ডাঃ রওশান আরা, ডাঃ আলিমা, পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সংগ্রহ ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সদস্য আসাদুজ্জামান মিঠুসহ স্বাস্থ্য কর্মী, রাজনৈতিক ব্যক্তি ও গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।