পত্নীতলায় পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, আটক ২
নওগাঁর পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই মাদক বিক্রেতা যুবককে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
পত্নীতলা থানা পুলিশের তথ্য সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে পত্নীতলা থানাধীন নজিপুর ইউপিস্থ ফাহিমপুর গ্রামের জনৈক মোঃ মাহাতাব এর কলাবাগানের পাশে কাঁচা রাস্তার উপর হতে আসামি মোঃ ফাহিম হোসেন (২৭), পিতা-মোঃ ছাইদুল মন্ডল , সাং-পদ্মপুকুর কাঞ্চন, থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ কে আটক পূর্বক তার হেফাজত হতে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ (অবৈধ মাদকদ্রব্য) এবং মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি বাইসাইকেল উদ্ধার মূলে জব্দ করা হয়।
এছাড়াও, ৬ জুন রাত সাড়ে ১২টার দিকে অপর অভিযানে পত্নীতলা উপজেলা সদর নজিপুর পৌরসভা এলাকার আলহেরা পাড়া থেকে আসামি মোঃ তারেক রহমান (২১), পিতা -মোঃ জিল্লুর রহমান, সাং- বরহট্টি, থানা-পত্নীতলা, জেলা- নওগাঁ আটক পূর্বক তার হেফাজত হতে ১৯ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার মূলে জব্দ করা হয়।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, ‘গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে। শনিবার বিকালে আসামীদের নওগাঁ জেলা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’