সোমবার, জুন ২২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১১:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ স্কাউট ভবনের স্কাউটার গোলাম রশিদ মিলনায়তনে এ আয়োজনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক জান্নাতুন ফেরদৌস, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, কোষাধ্যক্ষ আসলাম কবির, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার রাকিব উদ্দীন আহম্মেদ, সহকারী লিডার ট্রেনার কে এম মাহফুজুর রহমান। এ আয়োজনে জেলার বিভিন্ন উপজেলা সম্পাদক ও ইউনিট লিডাররা অংশ নেন।