সোমবার, জুন ২২, ২০২৬

পত্নীতলায় স্কুলের অ্যাডহক কমিটিতে আ’লীগের সভাপতি, প্রতিবাদে ফুঁসে ওঠেছে অভিভাবক সদস্যরা!

পত্নীতলা প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১১:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১১:১২ অপরাহ্ন
পত্নীতলায় স্কুলের অ্যাডহক কমিটিতে আ’লীগের সভাপতি, প্রতিবাদে ফুঁসে ওঠেছে অভিভাবক সদস্যরা!

নওগাঁর পত্নীতলায় সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ের অনুমোদিত অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য তালিকায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের নেতা দিলিপ বর্মনের নাম থাকায় স্থানীয় এলাকাবাসী ও ওই প্রতিষ্ঠানের অভিভাবকগণ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 


জানা যায়, গত ২০ মে তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী কর্তৃক চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে মো: শামীম হাসান- ০১৫৩৮৭ বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখিত প্রতিষ্ঠানের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের শর্তে আগামী ছয় মাসের জন্য ৬৪ বিধি মোতাবেক এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে অ্যাডহক কমিটিতে অভিভাবক সদস্য দিলিপ বর্মণের নাম থাকায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবক সদস্যগণের মধ্যে সমালোচনা শুরু করেছে।


কারণ, তিনি (দিলিপ বর্মণ) পত্নীতলা উপজেলার ৬ নং কৃষ্ণপুর ইউনিয়ন শাখার ৬ নং ওয়ার্ড চকগৌরী গ্রাম কমিটির বর্তমান নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পদে নিয়োজিত আছেন। এমতাবস্থায়, স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও ওই প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবক সদস্যগণ দিলীপ বর্মনের অপসারণের দাবি জানিয়েছেন। 


অনুসন্ধানে জানা যায়, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক অভিভাবকদের সঙ্গে কোন প্রকার আলোচনা সভা কিংবা নোটিশ আহবান না করেই তাঁর ইচ্ছে মত এই অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য তালিকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা দিলীপ বর্মণকে রহস্যজনক ভূমিকা ও উদ্দেশ্যে পদ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 


এ বিষয়ে জানতে চাওয়া হলে সুবরাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, ‘আমার স্কুলের শিক্ষকদের মধ্যে আলোচনা সাপেক্ষে ওই দিলীপ বর্মণের নাম অ্যাডহক কমিটিতে দেওয়া হয়েছে। বিদ্যালয়ের অভিভাবকগণের সাথে আলোচনা বা নোটিশ আহবান করা হয়েছে কী-না এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কাছে শুনে তা ঠিক করা হয়েছে।’