সোমবার, জুন ২২, ২০২৬

সরকারি গাছের আম ভাগ-বাটোয়ারা করে নিলেন উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা

চারঘাট প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১১:২৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চারঘাট প্রতিনিধি ০৬ জুন ২০২৬ ১১:২৭ অপরাহ্ন
সরকারি গাছের আম ভাগ-বাটোয়ারা করে নিলেন উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বরে আম বাগানের ৬টি গাছের আম কোন টেন্ডার ছাড়াই পেড়ে নেন উপজেলা নির্বাহী  কর্মকর্তার গাড়ি চালক উজ্জলের নেতৃত্বে ৮/১০ জন কর্মচারী। কর্মচারীদের দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিতে এই আম পাড়া হচ্ছে।  


স্থানীয়রা জানান, শুক্রবার সকালে হঠাৎ করে কোন ধরনের টেন্ডার ছাড়াই উপজেলা পরিষদ চত্বরে উপজেলার কতিপয় কর্মচারী ৩টি আম গাছ থেকে আম পেড়ে নেয়। এসময় স্থানীয়রা কর্মচারীদের প্রশ্ন করলে তাদের দাবি, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আম পাড়ছে। এ ঘটনায় চারঘাট উপজেলার সর্বস্তরে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এভাবে সরকারি সম্পদ তছরুপাত বিগত দিনে কখনও হয়নি বলে দাবি করেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি। 


স্থানীয় সংবাদকমীরা ঘটনাস্থলে গেয়ে দেখতে পান, আম পাড়া হচ্ছে। এসময় গাড়িচালক উজ্জ্বল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর অনুমতিতে আম পাড়া হচ্ছে। তিনি দাবি করেন, এই আম আমরা উপজেলা পরিষদ  চত্বরে বসবাসকারী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বণ্টন করে নিব। এভাবে সরকারি সম্পদ কোন ধরনের টেন্ডার ছাড়া আম নামানোর কোন বিধান আছে কি না জানতে চাইলে তিনি বলেন এটা ইউএনও স্যার ভালো বলতে পারবেন। 


বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সাথে মুঠোফনে যোগাযোগ করা হলে তিনি অনুমতি দেয়ার কথা স্বীকার করে বলেন, উপজেলা পরিষদ চত্বরে থাকা আম বাগানে আম পাকা দেখা দিলে সেই গাছ থেকে আম পাড়ার নির্দেশনা দেয়া হয়েছে। টেন্ডার ছাড়া এভাবে আম পাড়ার নিয়ম আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি অনুমতি দিতে পারি।