রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ
শুক্রবার (৫ জুন) রাত আনুমানিক ৩:৪৫ ঘটিকায় চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানার পশ্চিমপাড়া পাটখেত এলাকার কলা বাগানের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ৩৬ বোতল ভারতীয় ইজঙঘঈঙঋ-ঈ সিরাপ এবং ৪৯ বোতল ঊংপঁভ উদ্ধার করেছে। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে।
একই দিনে রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় তালাইমারী বিওপি’র নিয়মিত টহল দল মতিহার থানার ডগার ঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য মতিহার থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।