বিএমডিএর ৮৬ তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৬তম পরিচালনা বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন) সকাল ১১টায় বিএমডিএর বোর্ড কক্ষে পরিচালনা ৮৬ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়।
বোর্ড সভায় সভাপত্বিত করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব ফিরোজ আহমেদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব আরমান হায়দার, কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব জসিম উদ্দিন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম, রাজশাহী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা, বোর্ড সদস্য জাফুরুল্লাহ, সাইফুল ইসলাম হিরক, বদরুল লাইলি অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, বিএমডিএর নির্বাহী পরিচালক ও সদস্য সচিব আবু সাঈদ মো. কামরুজ্জামান সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য ৮৬তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন।