সোমবার, জুন ২২, ২০২৬

সিংড়ায় দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

সিংড়া প্রতিনিধি ০৭ জুন ২০২৬ ১০:৩১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ০৭ জুন ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
সিংড়ায় দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

নাটোরের সিংড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। 


রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ হলরুমে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। 


উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদ হাসানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুজাহিদ ফায়সাল।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান, সাবেক জেলা সভাপতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডক্টর জিয়াউল হক, নাজমুল ইসলাম, মীর কুতুবুল আলম, নাটোর জেলা শাখার মিডিয়া সম্পাদক মোস্তাক আহমেদ, সিংড়া উপজেলা শিবিরের সাবেক সভাপতি মাওলানা সাদরুল উলা, আব্দুল মন্নাফ, আব্দুর রহমান, তোহা শেখ প্রমুখ।