সোমবার, জুন ২২, ২০২৬

পবার ভোলাবাড়ী মধ্যপাড়ায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ০৭ জুন ২০২৬ ১১:০০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৭ জুন ২০২৬ ১১:০০ অপরাহ্ন
পবার ভোলাবাড়ী মধ্যপাড়ায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক অনুষ্ঠিত

রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে রোববার (৭ জুন) পবা উপজেলার নওহাটা পৌরসভার অন্তর্গত ভোলাবাড়ী মধ্যপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।


বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচির প্রচার কার্যক্রমের আওতায় উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।


উঠান বৈঠকে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে বদ্ধ পরিকর। প্রধানমন্ত্রী নির্বাচনি ইশতেহারের আলোকে অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ, খালখনন, নারীর জন্য গাড়ি ইত্যাদি কর্মসূচির সুফল প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে বিষয়গুলোর উপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হচ্ছে।


তিনি বলেন, আগামী চার বছরে পর্যায়ক্রমে দেশের৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। প্রথম বছরে ৫০ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধাভোগ করবেন। বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী সকল কৃষক ‘কৃষক কার্ডের’ আওতায় আসবেন এবং এর মাধ্যমে কৃষকগণ বিভিন্ন সরকারি কৃষি প্রণোদনা, ভর্তূকি ও অন্যান্য সুবিধা সহজে লাভ করতে পারবেন। প্রধান অতিথি সরকারি সকল সুবিধা পাওয়ার ক্ষেত্রে যথা সময়েও নির্ভুলভাবে নিবন্ধনের জন্য সঠিক তথ্য প্রদানের উপর গুরুত্বারোপ করেন।


অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের ভারপ্রাপ্ত পরিচালক নাফেয়ালা নাসরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার উপপরিচালক (প্রশাসন) কে এম খালিদ বিন জামান এবং নওহাটা পৌরসভার বিশিষ্ট সমাজ সেবক মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সহকারী তথ্য অফিসার হুমাঈরা সুলতানা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।