সোমবার, জুন ২২, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৮ মৃত্যু

সোনার দেশ ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৮ জুন ২০২৬ ০৯:৩২ অপরাহ্ন
হাম ও উপসর্গে আরও ৮ মৃত্যু
হাসপাতালে হাম রোগী (ফাইল ছবি)

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে তারা মারা যায়। সেই সঙ্গে এই সময়ে নতুন করে ১ হাজার ১৮৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।


সোমবার স্বাস্থ্য অধিদফতরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ হাজার ৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৮০ হাজার ১০৪ জন।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯৩ জন, ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯ হাজার ৭৭৯ জন।


১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ২৩৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬১ হাজার ২৭৮ জন।


গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সাত জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৫৩৬ শিশু মারা যায়।


গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৮ জুন পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের মৃত্যু হয়েছে।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন