পোরশায় সিসিডিবি’র অনুমোদন সভা
নওগাঁর পোরশায় বেসরকারি সংস্থা সিসিডিবি’র প্রোমোটিং ক্লাইমেট রেজিলিয়েন্ট কমিউনিটিস ইন বাংলাদেশ(পিসিআরসিবি-২) এর স্থানীয় অভিযোজন কর্মপরিকল্পনা, ইউনিয়ন পরিষদ কতৃক অনুমোদন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার ছাওড় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা আতিকুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা সামিরুল ইসলাম, সিসিডিবি’র উপজেলা কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডিএম রাশেদ, সিসিডিবি প্রকল্পের প্রোগ্রাম অফিসার মিঃ নির্মল টুডু, ফিল্ড অর্গানাইজার মিসেস লতিকা সরকার, ইউপি সদস্য ও স্থানীয় সংগঠন সিসিআরসির সদস্যবৃন্দ।