সোমবার, জুন ২২, ২০২৬

রাবি উপাচার্যের সাথে নতুন আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাবি প্রতিবেদক ০৮ জুন ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ০৮ জুন ২০২৬ ১০:৫৬ অপরাহ্ন
রাবি উপাচার্যের সাথে নতুন আরএমপি কমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সৌজন্য সাক্ষাতে রাবি উপাচার্যের সাথে নতুন আরএমপি কমিশনার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলামের সাথে নতুন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। সোমবার (৮ জুন) প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে এই সাক্ষাৎকালে কমিশনার ক্যাম্পাসে শান্তি-শৃঙ্খলা রক্ষাসহ প্রাসঙ্গিক বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন। 


এসময় উপাচার্য কমিশনারকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আরএমপি কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয়ের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন। 


সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর মো. আমিরুল ইসলামসহ আরএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।