রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
রাজশাহী সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে ১ বিজিবি। সোমবার (০৮ জুন) আনুমানিক ০৪৩০ ঘটিকায় চারঘাট বিকল্প বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন গোপালপুর নামক এলাকায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, দুই জন মাদক কারবারীকে তাদের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে তারা একটি বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট-৮৮ পিস এবং অসনড়ষবা – খগ ট্যাবলেট-১০০ পিস (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। অন্যদিকে সোমবার (০৮ জুন) রাত আনুমানিক ০০৩০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ প্রেমতলী বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে, গোদাগাড়ী থানাধীন নৌকার ঘাট নামক এলাকার পদ্মা নদীর চর দিয়ে কিছু মাদক ব্যবসায়ী মাদক পাচার করবে। উক্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল অভিযান পরিচালনার উদ্দেশ্যে পদ্মা নদীর পাড়ে ফাঁদ পেতে থাকে।
দীর্ঘ সময় ফাঁদ পেতে থাকার পর বিজিব‘র আভিযানিক দল দেখতে পায় যে, ০১ জন লোক একটি ব্যাগ হাতে নিয়ে পদ্মা নদীর পাড় দিয়ে তাদের দিকে আসছে। লোকটি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগটি ফেলে নদীতে ঝাঁপ দিয়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ০২ প্যাকেট (২০০ গ্রাম) ভারতীয় হেরোইন সদৃশ্য দ্রব্য (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।