মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পুঠিয়ায় ১০০ পিস ইয়াবাসহ এক গ্রেফতার

সংবাদ বিজ্ঞপ্তি ০৯ জুন ২০২৬ ০২:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ০৯ জুন ২০২৬ ০২:০৬ অপরাহ্ন
পুঠিয়ায় ১০০ পিস ইয়াবাসহ এক গ্রেফতার

র‌্যাব-৫, সিপিএসসির গোয়েন্দা দল (সোমবার (৮ জুন) রাত ২:৩০ ঘটিকায় গোপন সংবাদে রাজশাহীর পুঠিয়া থানার বানেশ্বরের নামাজগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তি মোহন ইসলাম (২০)।

আটককৃত ব্যক্তি এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন খুচরা ও পাইকারী মাদক ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল।

মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।