সোমবার, জুন ২২, ২০২৬

বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১০ জুন ২০২৬ ১১:০৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ জুন ২০২৬ ১১:০৭ অপরাহ্ন
বিশ্বমানের উচ্চশিক্ষার লক্ষ্যে রাবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাবিতে অ্যাক্রেডিটেশন বিষয়ক কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ

দেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে এবং বিশ্ববিদ্যালয়সমূহে গুণগত শিক্ষা নিশ্চিতের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ÔPreparation for Accreditation: Documentation and Evidence’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।


বুধবার (১০ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর কনফারেন্স কক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। HEAT প্রকল্পের অর্থায়নে এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) ও রাবির আইকিউএসি’র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, অ্যাক্রেডিটেশন প্রস্তুতি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


বিএসি’র চেয়ারম্যান প্রফেসর মেসবাহউদ্দিন আহমেদের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (বিমক) সদস্য প্রফেসর মাছুমা হাবিব এবং বিশেষ অতিথি ছিলেন রাবি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসি’র পূর্ণকালীন সদস্য প্রফেসর এস এম কবীর।


কর্মশালাটি সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. কামাল উদ্দিন। 


লোকপ্রশাসন বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগ, মার্কেটিং বিভাগ, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনলজি বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং দর্শন বিভাগসহ মোট ৮টি বিভাগের সভাপতি ও পিসাক-এর সদস্যবৃন্দকে নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।


কর্মশালায় অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ প্রফেসর মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, বিএসি’র পরিচালক প্রফেসর নাসির উদ্দিন আহমেদ, আইকিউএসি’র পরিচালক প্রফেসর মো. আবু রেজা ও অতিরিক্ত পরিচালক প্রফেসর মো. মনিমুল হকসহ বিভিন্ন অনুষদের ডীন, আইসিটি সেন্টারের পরিচালক, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় সভাপতি এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।