জাতীয়তাবাদী পেশাজীবী দল সভাপতি টিটু, সাধারণ সম্পাদক মিজান
বাংলাদেশ জাতীয়বাদী পেশাজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফুল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন। কমিটির সভাপতি হলেন, অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু এবং সাধারণ সম্পাদক হলেন মিজানুর রহমান।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন, সহ-সভাপতি মাহমুদুল আলম মাসুদ, এডভোকেট শেখ শাহীন কবির ও ড. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম বিপ্লব, এম.এ দৌলা ও প্রকৌশলী মাইনুল হক, সাংগঠনিক সম্পাদক জাওয়াদ আহমেদ রাফী, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু ও কাজী কায়কোবাদ।
এছাড়াও দপ্তর সম্পাদক জুলফিকার আলী,সহ-দপ্তর সম্পাদক তামিম আহমেদ, কোষাধ্যক্ষ আবু তালেব, প্রচার সম্পাদক এডভোকেট আরিফুল ইসলাম সাফি, সহ-প্রচার সম্পাদক আব্দুস শাকুর, মহিলা বিষয়ক সম্পাদক তাছলিমা আক্তার মনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক আজমিরা আক্তার পাপিয়া, যুব বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ রিপন, সহ-যুব বিষয়ক সম্পাদক ইমরান আলী, সদস্যগণ হলেন, ড. ফারুকুর রহমান ফয়সাল, হারুনুর রশিদ, মীর শামসুজ্জোহা, এম এ আওয়াল টিটু, ফরিদ, মোরশেদ শাকিল, মুস্তাকিম হোসেন সাহান, এডভোকেট মীর সুনয়না নিঝুম, সাইফুল ইসলাম পিন্টু ও আনিুসল হক সানি।