সোমবার, জুন ২২, ২০২৬

জাতীয় প্রত্নসম্পদ রক্ষা রাজশাহী বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তি ১০ জুন ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১০ জুন ২০২৬ ১১:৪৬ অপরাহ্ন
জাতীয় প্রত্নসম্পদ রক্ষা রাজশাহী বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

জাতীয় প্রত্নসম্পদ রক্ষা পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে বুধবার (১০ জুন) রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হেরিটেজ রাজশাহীর সভাপতি মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ডক্টর ইফতে খায়েরুল আলম মাসউদ, রাজশাহী কৃষি ব্যাংকের অবসর প্রাপ্ত এজিএম কবি মোস্তাক রহমান, রাজশাহী বারের এ্যাডভোকেট ইয়াহিয়া।


পাওয়ার পয়েন্টে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় প্রত্নসম্পদ রক্ষা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিদ্ধাচার্য গ্রান্ডমাস্টার ড. ইউরী বজ্রমুনি। দৈনিক নতুন প্রভাত পত্রিকার সম্পাদক কবি সোহেল মাহবুব এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিভাগের প্রফেসর ফাওজিয়া এদিব ফ্লোরা, নাটোর থেকে আগত সাংবাদিক কামাল মৃধা প্রমুখ। সভায় সর্ব সম্মতিক্রমে জাতীয় প্রত্নসম্পদ রক্ষা পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির আহ্বায়ক হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ড. ইফতেখায়েরুল আলম মাসউদ এবং রাকাব এর অবসরপ্রাপ্ত এজিএম কবি মোস্তাক রহমানকে সদস্য সচিব ঘোষণা করা হয়। সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।