রাবি ছাত্র উপদেষ্টার পদত্যাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন প্রফেসর ড. মো. আমিরুল ইসলাম। বৃহস্পতিবার (১১ জুন) রেজিস্ট্রার বরাবর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, একাডেমিক ও গবেষণামূলক কাজের ব্যস্ততা এবং পেশাগত দায়িত্ব পালনের প্রয়োজনীয়তার কারণে তাঁর পক্ষে ছাত্র উপদেষ্টার দায়িত্ব যথাযথভাবে চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের দায়িত্ব পালন করে আসছিলেন।