মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

বগুড়ায় ৮০ জন প্রান্তিক নারীকে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ

বগুড়া প্রতিনিধি ১১ জুন ২০২৬ ১১:৩০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বগুড়া প্রতিনিধি ১১ জুন ২০২৬ ১১:৩০ অপরাহ্ন
বগুড়ায় ৮০ জন প্রান্তিক নারীকে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ

বগুড়ার গ্রামীণ অর্থনীতি সচল করা এবং পুষ্টির চাহিদা পূরণ ও প্রান্তিক নারীদের স্বাবলম্বী করে তুলতে প্রশিক্ষণ প্রদান শেষে ৮০ জনকে হাঁস মুরগি বিতরণ করা  হয়েছে।

বুধবার (১০ জুন )সকাল ১১ টায় বগুড়ার ধুনট উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আওতায় উপজেলার প্রতিবন্ধী ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা জনগোষ্ঠী থেকে বাছাইকৃত ৪০ জন প্রান্তিক নারী উদ্যোক্তার মাঝে খাকি ক্যাম্বেল জাতের হাঁসের বাচ্চা ও ৪০ জন এর মাঝে মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মসূচির আওতায় ৪০ জন নারীর প্রত্যেককে ২০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়। এবং ৪০ জন নারীর প্রত্যেককে ২০টি করে মুরগির বাচ্চা বিতরণ করা হয়। সচেতনতামূলক ও উপকরণ বিতরণ কর্মসূচিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছা. রেহেনা খাতুন, ব্র্যাক বগুড়া জেলার সমন্বয়কারী বাবলী সুরাইয়া এবং ব্র্যাক বগুড়া-০৩ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. মামুন হোসেন সহ ব্র্যাকের অন্যান্য স্থানীয় কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বী হওয়া: এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া ও প্রতিবন্ধী নারীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা এবং আয়ের উৎস বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থিক সক্ষমতা তৈরি করা। খাকি ক্যাম্বেল জাতের হাঁস পালনের মাধ্যমে নারীরা যেন সহজে স্বাবলম্বী হতে পারেন এবং নিজেদের পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পারেন, সেই উদ্দেশ্যেই বগুড়া-০৩ অঞ্চল (নর্থওয়েস্ট ডিভিশন) এই কার্যক্রমটি পরিচালনা করছে।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ ব্র্যাকের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে মূল স্রোতধারায় নিয়ে আসতে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এই ধরনের টেকসই কর্মসংস্থানমূলক কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা রাখবে।