মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

গোদাগাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১১ জুন ২০২৬ ১১:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১১ জুন ২০২৬ ১১:৩২ অপরাহ্ন
গোদাগাড়ীতে গণশুনানি অনুষ্ঠিত

বৃহস্পতিবার (১১জুন) সিসিবিভিও’র উদ্যোগে গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গ্রাম আদালতে ন্যায় বিচারপ্রাপ্তিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানি অনুষ্ঠিত হয়। এই গণশুনানিতে মোহনপুর ইউনিয়নভুক্ত নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতা ও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।


উক্ত গণশুনানির কার্যক্রম ছিল পাওয়ার পয়েন্টের মাধ্যমে গ্রাম আদালতের বিচারিক সেবা সম্পর্কে অবহিতকরণ, গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শণী, মুক্ত আলোচনা, প্রশ্নোত্তর পর্ব ও গ্রাম আদালতের কার্যকারিতা বিষয়ক লিফলেট বিতরণ করা। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, সিসিবিভিওর উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, উক্ত ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো: জাহাঙ্গীর আলম।