রাবিতে নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
ছাত্র উপদেষ্টা এবং জনসংযোগ দপ্তরের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রফেসর ড. এ এইচ এম খুরশীদ আলম এবং ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. এস এম কামরুজ্জামান।
উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাঁদের এ পদে নিয়োগ প্রদান করেন। একই দিনে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসনের নতুন এই দুই মুখ।
দায়িত্বে যোগদানকালে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কুদরত-ই-জাহান, সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২, সাবেক সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. হাবীবুর রহমান, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হাসনাত কবীর, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, সদ্য বিদায়ী ছাত্র উপদেষ্টা ও জনসংযোগ দপ্তরের প্রশাসক, বিভিন্ন বিভাগের শিক্ষক ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. খুরশীদ আলম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ২০০২ সালে ফার্মেসী বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ও ২০১৬ সালে প্রফেসর পদে উন্নীত হন। তাঁর গবেষণার বিশেষায়িত বিষয় হচ্ছে ক্যান্সার বায়োলজি। তিনি ২০১০ সালে জাপানের ঔঅওঝঞ (জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ও জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পোস্ট ডক্টরাল গবেষণা সম্পন্ন করেন।
এছাড়া ভিজিটিং সায়েন্টিস্ট হিসেবে ২০১৮ সালে JAIST-এ গবেষণা করেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ঔঅওঝঞ-এ কোলাবরেটিভ রিসার্চ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি গবেষণায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ইউজিসি স্বর্ণপদক ২০১৬ ও ২০২৪ সালে রাবি বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড অর্জন করেন। তাঁর প্রায় ১১০টি প্রবন্ধ দেশ-বিদেশে খ্যাতনামা জার্নালে প্রকাশিত হয়েছে। বর্তমানে তিনি PLOS One I Frontiersin Pharmacology জার্নালে একাডেমিক এডিটর হিসেবে আছেন।
জনসংযোগ দপ্তরের নবনিযুক্ত প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান ২০০৪ সালে রাবিতে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন এবং ২০১৭ সালে প্রফেসর পদে উন্নীত হন। রাবির ভেটেরিনারি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের একজন গুরুত্বপূর্ণ একাডেমিক ব্যক্তিত্ব। তিনি ২০১৭ থেকে ২০২০ সাল পর্যন্ত নিজ বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দক্ষিণ কোরিয়ার কুঁহমঢ়ড়ড়শ ঘধঃরড়হধষটহরাবৎংরঃু থেকে ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের টহরাবৎংরঃু ড়ভ ঘড়ঃঃরহমযধস-এ ঠরংরঃরহম ঋবষষড়ি হিসেবে গবেষণা ও একাডেমিক কার্যক্রমে যুক্ত ছিলেন।
এছাড়া মালয়েশিয়ার টহরাবৎংরঃরঝধরহং গধষধুংরধ (টঝগ) এবং টহরাবৎংরঃরচঁঃৎধ গধষধুংরধ (টচগ)-এ চড়ংঃফড়পঃড়ৎধষ জবংবধৎপযবৎ হিসেবে গুরুত্বপূর্ণ গবেষণা কার্যক্রম সম্পন্ন করেন। তিনি যুক্তরাষ্ট্রের চবহহংুষাধহরধ-এ ঞবসঢ়ষব টহরাবৎংরঃু-তে ঋঁষনৎরমযঃ ঝপযড়ষধৎ হিসেবে গবেষণায় যুক্ত থেকে আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। একজন কৃতি গবেষক হিসেবে তাঁর ৪০টিরও বেশি গবেষণা প্রবন্ধ দেশি ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। তাঁর গবেষণার ক্ষেত্র ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে অন্তর্ভুক্ত করে, যা শিক্ষা ও গবেষণা অগ্রগতিতে অবদান রাখছে।