রবিবার, আগস্ট ২৩, ২০২৬

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

এম এ আলম বাবলু, পার্বতীপুর ১২ জুন ২০২৬ ০১:১৬ অপরাহ্ন জাতীয়
এম এ আলম বাবলু, পার্বতীপুর ১২ জুন ২০২৬ ০১:১৬ অপরাহ্ন
পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দূর্ঘটনায় এক পরিচ্ছন্নতা কর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) সকাল ৭ টায় তাঁর মৃত্যু হয়।


জানা গেছে,দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের সবুজ সাথী উচ্চ বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী বিষাদু চন্দ্র হাড়ি (৫৪) খয়ের পুকুর হাট বাজার থেকে একটি কাঁঠাল ক্রয় করে বাইসাইকেলের ক্যারিয়ারে নিয়ে বাড়ি যাচ্ছিলেন । পথিমধ্যে হাটের উত্তর পাশে মিল চাতালের সামনে বিপরীত মুখ থেকে আসা দ্রুতগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব- ১২-৪১৬৭) চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তাঁর বাড়ি বজরুক বাগবাড় (বকশীগঞ্জ নদীর ব্রিজের পাশে)। 


তিনি  বিদ্যালয়ের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।