আত্রাইয়ে ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শনী অনুষ্ঠিত
‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে স্ট্যাটআপ,বিজ্ঞান প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া সোকেসিং প্রোগ্রাম বিষয়ক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) দিনব্যাপী এ অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শেখ মো: রেজাউল ইসলাম।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকারের উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য দেন সহকারী পরিদর্শক নাজমুল হোসেন। অন্যদের মধ্যে অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক তসলিম উদ্দিন সাখিদার, সহসভাপতি আব্দুল জলিল চকলেট, যুগ্নসাধারন সম্পাদক আব্দুল মান্নান সরদার,উপজেলা দুর্নীতি দমন কমিটির সভাপতি এএফএম মনসুর রহমান, প্রধান শিক্ষক আহসান হাবীব, সহকারী শিক্ষক আসাদুল ইসলাম,শিক্ষার্থী সাফিন আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকৃত ক্ষুদে বিজ্ঞানীরা মাইক্রোবিয়াল ফুয়েল সেল, সৌরজগতের ক্যানভাস, স্বাগতম ড্রিম সিটি আত্রাই, আমাদের স্বপ্নের স্মার্ট গ্রাম, বায়োগ্যাস প্ল্যান্ট, কোয়াকসীড বাংলাদেশ ভার্সন থ্রি, বৈষিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন, ভূ-গর্ভস্থ তাপের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন, আর্থ কুইক অ্যালার্ম বিষয়ে স্টলে তাদের যুক্তি উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক,ছাত্র-ছাত্রী, বিভিন্ন দপ্তরের অফিসার, রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিজ্ঞান বিষয়ে অনুপ্রেরণা ও উৎসাহ যোগাতে “সুশিক্ষায় মেধাবী শিক্ষক ও উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।