সোমবার, জুন ২২, ২০২৬

সাঁথিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

সাঁথিয়া প্রতিনিধি ১২ জুন ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাঁথিয়া প্রতিনিধি ১২ জুন ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
সাঁথিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

পাবনার সাঁথিয়ায় বিষধর সাপের কামড়ে রুহান মোল্লা(২৬)নামের এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।সে উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চর কাবারিকোলা গ্রামের হেলাল মোল্লার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রুহান বৃহস্পতিবার (১১জুন) রাতে বাড়ির পাশে পুকুর বা ডোবার টেটা দিয়ে মাছ শিকার করতে গেলে সেখান থেকে তাকে বিষাধর সাপ কামড় দেয়। স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে নিয়ে যান।পরিবারের অভিযোগ স্বাস্থ্য কমপ্লে¬ক্সে সাপের কামড়ের প্রতিষেধক বা অ্যান্টিভেনম থাকার পরও চিকিৎসক রুহানের শরীরে তা প্রয়োগ না করে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন। পাবনা সদর হাসপাতালে নেওয়ার পথে রুহান মারা যায়।এ ঘটনায় অভিভাবকরা চরম ক্ষোভ প্রকাশ করেছেন। 

রুহানের রাবা হেলাল মোল্ল¬া জানান, ‘সাপের কামড়ের কথা বলার পরও চিকিৎসক আমার ছেলেকে বাঁচাতে সাপের কামড়ের অ্যান্টিভেনম বা প্রতিষেধক প্রয়োগ করেনি। অ্যান্টিভেনম সময় মত প্রয়োগ করলে আমার ছেলে মারা যেত না।’

সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল বাতেন বলেন,রাতে দায়িত্বরত চিকিৎসক রুহানের শরীরে সাপের কামড়ের তেমন কোন নমুনা পায়নি।হাসপাতালে সাপের কামড়ের অ্যান্টিভেনম বা প্রতিষেধক রয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করেনি।