মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবি উপাচার্য

রাবি প্রতিবেদক ১২ জুন ২০২৬ ১০:৫০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
রাবি প্রতিবেদক ১২ জুন ২০২৬ ১০:৫০ অপরাহ্ন
অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন রাবি উপাচার্য

বাংলাদেশের ৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সমন্বয়ে গঠিত এক প্রতিনিধিদলের সদস্য হিসেবে দুই সপ্তাহব্যাপী সফরে অস্ট্রেলিয়া যাচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম। শুক্রবার (১২ জুন) রাবি জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মধ্যরাতে রাবি উপাচার্যসহ প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সর্বোত্তম চর্চাসমূহ সম্পর্কে এই শিক্ষা সফরে অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক ধারণা দেবে যা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে গরুত্বপূর্ণ অবদান রাখবে। 


এই সফরকালে রাবি উপাচার্যসহ প্রতিনিধিদলটি অস্ট্রেলিয়ার বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মেলবোর্ন, মোনাস, গ্রিফিথ, নিউসাউথ ওয়েলস ও উলংগং বিশ্ববিদ্যালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানে কর্মশালা ও দলবদ্ধ আলোচনায় অংশ নিবেন। এসব আলোচনায় তিনি অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা ব্যবস্থাপনা ও সেখানে উত্তম অনুশীলন চর্চার বিষয়সহ উচ্চশিক্ষার মানোন্ননে প্রাসঙ্গিক বিষয়ে বক্তব্য রাখবেন ও মতবিনিময় করবেন।