বদলগাছীতে বিজ্ঞান প্রকল্প উদ্ভাবনী প্রদর্শনী
নওগাঁর বদলগাছীতে নতুন ব্যবসায়িক উদ্দোগে বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারনার প্রদর্শনীমুলক অনুষ্ঠান অনুষ্টিত হয়। শুক্রবার (১২ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ ৩-আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মো, শফিউল আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো, নজরুর ইসলাম, বিএনপির সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী প্রমুখ। অনুষ্টান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কারবিতরণ করেন প্রধান অতিথি এমপি ফজরে হুদা বাবুল।