সোমবার, জুন ২২, ২০২৬

আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ ০১:৫৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ ০১:৫৬ অপরাহ্ন
আত্রাইয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শিমুল গাছ লাগিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান। তিনি বলেন, সারা দেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষে মাননীয় প্রধান মন্ত্রির গৃহিত উদ্যোগ বাস্তবায়নে কার্যক্রম শুরু করা হলো। এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের দেশে বর্ষাকালে অর্থাৎ জুন, জুলাই ও আগষ্ট মাসে বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এসময় সঠিক জাতের গাছ নির্বাচন, পরিচর্যা ও সংরক্ষনের মাধ্যমে একটি সফল বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

উক্ত কর্মসূচিতে উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার, বন কর্মকর্তা আব্দুল খালেক, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান অফিসার সাইফুল ইসলাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, জনস্বাস্থ্য অফিসার সন্তোষ কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।