রাজশাহী সাহিত্য পরিষদ সভাপতি অনু চৌধুরী ও সম্পাদক রজব আলী
সাহিত্যচর্চা, সৃজনশীল লেখালেখি এবং নতুন প্রজন্মের লেখকদের সাহিত্যাঙ্গনে সম্পৃক্ত করার লক্ষ্যে রাজশাহী সাহিত্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) পোস্টাল একাডেমি হোস্টেল মিলনায়তনে বেলা ৩ টার সময় অভিষেক ও ইদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।
নবগঠিত কমিটিতে অনু চৌধুরী সভাপতি এবং অ্যাডভোকেট রজব আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, রেবেকা আসাদ ও শেখ তৈয়ুর আলম; সহ-সম্পাদক সোহেল মাহবুর; অর্থ সম্পাদক এস এম তিতুমীর; সহ-অর্থ সম্পাদক মো. নজরুল ইসলাম; সাহিত্য সম্পাদক দুরুল (অভিমন্ডল); সহ-সাহিত্য সম্পাদক আমিনা আনসারী; সাংগঠনিক সম্পাদক সোহেল রানা জীবন; সহ-সাংগঠনিক সম্পাদক ফাতেমা নুসরাত জাহান বাবলী; সাংস্কৃতিক সম্পাদক সালমা পারভীন; দপ্তর সম্পাদক মেহেবুব ইসলাম রহমত; প্রচার সম্পাদক পলি রাণী।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন রুবিনা আনিস শিল্পী, নির্মিন সিমেন্স, এনামুল হক অনু এবং জিল্লুর রহমান।
নবনির্বাচিত সভাপতি অনু চৌধুরী বলেন, “রাজশাহীতে সাহিত্যচর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করতে এবং নতুন লেখকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক অ্যাড. রজব আলী বলেন, “সাহিত্যপ্রেমী মানুষদের একত্রিত করে নিয়মিত সাহিত্যসভা, পাঠচক্র, আলোচনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করা হবে।”
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অন্যান্য সদস্যরা বলেন নতুন কমিটি সাহিত্য ও সংস্কৃতির বিকাশের সংগঠনকে আরও গতিশীল করা হবে।