মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

সাংবাদিক নেতা সামাদ খানের শাশুড়ির ইন্তেকাল

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুন ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুন ২০২৬ ১০:৩০ পূর্বাহ্ন
সাংবাদিক নেতা সামাদ খানের শাশুড়ির ইন্তেকাল

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক সামাদ খানের শাশুড়ি নুরুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  


শনিবার (১৩ জুন) বিকাল চারটার দিকে নগরীর আসাম কলোনী রবের এলাকায় নিজ বাস ভবনে তিনি মারা যান।।


মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। ২ ছেলে ও ৪ মেয়েসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন।  শনিবার বাদ এশা রবের মোড় জামে মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার শেষে নগরীর গোরহাঙ্গা গোরস্থানে দাফনকার্য সম্পন্ন হয়। 


ফটো সাংবাদিক সামাদ খানের শাশুড়ির মৃত্যুতে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি শরিফুল ইসলাম তোতাসহ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।