মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

চাটুকারিতা কাকে বলে, মিডিয়াকে দেখলে বোঝা যায়: মির্জা ফখরুল

সোনার দেশ ডেস্ক ১৪ জুন ২০২৬ ০২:০৩ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১৪ জুন ২০২৬ ০২:০৩ অপরাহ্ন
চাটুকারিতা কাকে বলে, মিডিয়াকে দেখলে বোঝা যায়: মির্জা ফখরুল
জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাংলা ট্রিবিউন

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “মিডিয়া আর এখন মিডিয়া নেই। এটি এখন বিজনেস হাউজের প্রতিনিধি হয়ে গিয়েছে। চাটুকারিতা কাকে বলে, এখন মিডিয়াকে দেখলে বোঝা যায়।”

রোববার (১৪ জুন) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা গত শাসনামলে দেখেছি কীভাবে চাটুকারিতা হয়েছে। আমরা আশা করবো, আপনারা এখন সেখান থেকে বের হয়ে এসেছেন। এর বিরুদ্ধে লড়াই করেছেন, সেটিকে ইতিবাচকভাবে কাজে লাগাবেন। সরকার আপনাদের সঙ্গে আছে।”

বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমান রাষ্ট্রের প্রতিটি খাতের উন্নয়নে কাজ করেছেন। বাংলাদেশি জাতীয়তাবাদের বিকাশে তার অবদান অবিস্মরণীয়। তিনি গণতন্ত্রকে একটি কার্যকর শাসনব্যবস্থা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছিলেন।

আলোচনা সভায় জিয়াউর রহমানের বিভিন্ন কর্মসূচি ও অবদানের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, সাধারণ মানুষের সঙ্গে জিয়ার আত্মিক সম্পর্ক ছিল বলেই তার জানাজায় রেকর্ডসংখ্যক মানুষ অংশ নিয়েছিল। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক গণমাধ্যম টাইম ম্যাগাজিনও তার সাধারণ জীবনযাপন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

তথ্যসূত্র: বাংলাট্রিবিউন