সোমবার, জুন ২২, ২০২৬

রাবি পরিবহন দপ্তরের প্রশাসকের যোগদান

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুন ২০২৬ ০২:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুন ২০২৬ ০২:২৪ অপরাহ্ন
রাবি পরিবহন দপ্তরের প্রশাসকের যোগদান
রাবি পরিবহন দপ্তরের নবনিযুক্ত প্রশাসক প্রফেসর মো. আব্দুল মান্নান (মাঝে) রবিবার দায়িত্বে যোগদান করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পরিবহন দপ্তরের নবনিযুক্ত প্রশাসক ড. মো. আব্দুল মান্নান আজ রবিবার দায়িত্বে যোগ দিয়েছেন। তিনি রসায়ন বিভাগের প্রফেসর। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম তাঁকে এ পদে নিয়োগ প্রদান করেন। দায়িত্বে যোগদানকালে উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এএইচএম খুরশীদ আলম, দর্শন বিভাগের সভাপতি প্রফেসর মো. আরিফুল ইসলাম, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক প্রফেসর আওরঙ্গজীব মো. আব্দুর রাহমান, প্রফেসর আব্দুল আলীম আল বারী (ফার্মেসী বিভাগ), প্রফেসর মো. রবিউল ইসলাম (এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ), প্রফেসর শেখ মো. নুরুজ্জামান (সংস্কৃত বিভাগ), প্রফেসর মো. শাহাদত হোসেন (গণিত বিভাগ), সহকারী প্রক্টর প্রফেসর মো. জহুরুল ইসলাম, পরিবহন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট অন্যারা উপস্থিত ছিলেন। 

দায়িত্বে যোগদানের পর প্রশাসক তাঁর দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। 

প্রফেসর মো. আব্দুল মান্নান ২০০৪ সালে তিনি রাবিতে রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ও ২০২১ সালে প্রফেসর পদে উন্নীত হন। তিনি ২০০০ সালে রাবিতে রসায়ন বিষয়ে এমএসসি ডিগ্রি লাভ করেন। ২০০৭ সালে তিনি জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে এম.ইঞ্জিনিয়ারিং ও ২০১০ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর ৫০টিরও অধিক গবেষণা প্রবন্ধ দেশ-বিদেশে বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে।