চারঘাটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
চারঘাটেও পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১৩) জুন দুপুরে উপজেলা প্রশাসন ও বন বিভাগ আয়োজনে উপজেলার চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস উপজেলা সহকারী কমিশনার ভূমি মীর মেজবাহীজজুলাম চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা বন বিভাগ কর্মকর্তা মাহাবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহিদুল ইসলাম, চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, এমপির পিএস জালাল উদ্দিন সহ শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচি অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ শেষে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ দুইটি ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন এমপি আবু সাইদ চাঁদ।