সোমবার, জুন ২২, ২০২৬

জাতীয় পর্যায়ে দেশাত্ববোধক গানে প্রথম সুমনা কুন্ডু

সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুন ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৪ জুন ২০২৬ ০৯:৪১ অপরাহ্ন
জাতীয় পর্যায়ে দেশাত্ববোধক গানে প্রথম সুমনা কুন্ডু
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এর কাছে পুরস্কার গ্রহণ করছেন সুমনা কুন্ডু

জাতীয় পর্যায়ে আন্ত:পিটিআই সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এ দেশাত্ববোধক গানে প্রথম হয়েছেন সুমনা কুন্ডু। এছাড়াও তিনি রবীন্দ্র সংগীতে তৃতীয় হন। তিনি পিটিআই নওগাঁ এর বিটিপিটি ২০২৬ (জানুয়ারি-অক্টোবর) সেশনের প্রশিক্ষণার্থী এবং ১৪১ নং খুদিয়াডাঙ্গা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মান্দা, নওগাঁ এর সহকারী শিক্ষক। 


শনিবার (১৩ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনকারী পিটিআই এর বিটিপিটি ২০২৬ (জানুয়ারি-অক্টোবর) সেশনের প্রশিক্ষণার্থীগণ অংশগ্রহণ করেন। 


উল্লেখ্য সুমনা কুন্ডু পিটিআই ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় দেশাত্ববোধক গান, রবীন্দ্র সংগীত ও আধুনিক গানে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মিজ শাহীনা ফেরদৌসী।