সোমবার, জুন ২২, ২০২৬

গোদাগাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৫ জুন ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৫ জুন ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
গোদাগাড়ীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোমবার (১৫ জুন) সিসিবিভিও’র আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানীর সহায়তায় ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি’ এর আওতায় গোদাগাড়ী উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), তহসিলদারগণের সাথে রক্ষাগোলা নেতৃতৃন্দের ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের ভূমি সংক্রান্ত পরিসেবা প্রাপ্তির সহজ অভিগম্যতা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গোদাগাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামসুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান এবং সঞ্চালনায় করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম। সিসিবিভিও’র পক্ষে কি-নোট উপস্থাপন করেন সহ সমন্বয়কারী মো. শাহাবুদ্দিন। 


সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোহা. আব্দুল মানিক, রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন, মনিল মারান্ডী, নন্দলাল টুডু, রঞ্জিত রায়, রুবেল মুর্মু, জুলিতা মুর্মু, মারিয়া হেম্ব্রম, বাপ্পি মার্ডী, ধনাই সরেনসহ সুশীল সমাজের প্রতিনিধি উপজেলা গ্রাম আদালত প্রকল্পের সমন্বয়কারী মো: আতিকুল ইসলাম, সাংবাদিক প্রতিনিধি, এবিএম কামরুজ্জামান, মো: আব্দুল বাতেন, মো: হায়দার আলী, সারোয়ার সবুজ টিপু সুলতান, মো: মিজানুর রহমান, মো: সাওয়ার হোসেন, মো: টিপু সুলতান। মতবিনিময় সভায় মুক্ত আলোচনার প্রতিিিট প্রশ্নের সমাধান দেন অনুষ্ঠানের সভাপতি ও সহকারী কমিশনার (ভূমি) মো: শামসুল ইসলাম। উক্ত সভার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তার সমাপনী বক্তব্যে বলেন, সবাই আমরা এদেশের নাগরিক, এদেশে প্রতিটি মানুষের সমান অধিকার আছে, উপজেলা ভূমি অফিসে সেবা গ্রহণের ক্ষেত্রে কোন ধরণের সমস্যা হলে সাথে সাথে জানাবেন, খাস পুকুর লিজের ক্ষেত্রে গ্রাম ভিত্তিক লিজ দেয়া যায় কি না তা উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট আলোচনা করবো।