সোমবার, জুন ২২, ২০২৬

আষাড় কথা রাখলো

দু’দিনের বৃষ্টি ফসলে সুবার্তা
নিজস্ব প্রতিবেদক ১৫ জুন ২০২৬ ১১:২৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ১৫ জুন ২০২৬ ১১:২৮ অপরাহ্ন
আষাড় কথা রাখলো

বাংলা পঞ্জিকায় সোমবার ছিল পয়লা আষাঢ়। সকাল থেকে রোদ বেলা গড়াতে বাড়ে তাপমাত্রা। স্বস্তি পাওয়া যায় বিকেল থেকে। বাতাসে বৃষ্টির ঘ্রাণ আর চারপাশে ছড়িয়ে আছে জলজ ছাপ। দিন গণনার হিসেবে আজ সোমবার (১৫ জুন) আষাঢ়স্য প্রথম দিবস। শুরু হচ্ছে বাঙালির বর্ষা ঋতু। গরমের দিনগুলো পার হয়ে এলো আশার আষাঢ়। তবে এখুনি মিলবে না স্বস্তি।  প্রথম দিনেই কথা রেখেছে আষাঢ়। বৃষ্টি হলেও এদিন ছিল বেশ তাপমাত্রা। বিকেলের পর থেকে শীতল হতে শুরু করে প্রকৃতি। 


এদিন রাজশাহীতে দুপুর তিনটায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে আট মিলিমিটার। গেল বৃহস্পতিবার (১১ জুন) রাজশাহীতে ৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। কৃষি বিভাগ বলছে, দু’দিনের বৃষ্টি কৃষির জন্য সুফল বয়ে আস 


আষাঢ় আসার দিন-কিছু আগেই প্রকৃতিতে উঁকি দেয়। ‘বাদল দিনের প্রথম কদম ফুল’ তাই একটু আগেই ফুটে যায়। কদমের ডালগুলো এখন ভরে আছে শত শত সরস তাজা ফুলে। আর হিজলের ডালগুলো তো আগেই ফুল ঝরিয়ে আষাঢ়ের উঁকি দেওয়া কপালে আগমনী সিঁদুর পরিয়ে রেখেছে। এই আষাঢ়ে হঠাৎ বৃষ্টিতে পথিকেরা আশ্রয় খুঁজে পাতাজড়ানো গাছগুলোর ডানার নিচে। আষাঢ়ের ভেজা হাওয়া শীতল করে প্রাণ-প্রকৃতিকে। ছয়টি ঋতুর মধ্যে বর্ষা দাগ রেখে যায় সবখানে।


ঋতুচক্রে আষাঢ়-শ্রাবণ দু’মাস মিলিয়ে বাংলায় বর্ষাকাল। বছরের প্রায় ৮০ ভাগ বৃষ্টিই হয় বর্ষায়। যদিও সাহিত্যে বর্ষার অনাবিল যে রূপটি পাওয়া যায় আজকাল তার অনেকটাই বদলে গেছে। খোলা সবকিছুই আজকে যেন ঢাকা পড়েছে। গত কয়েক দশকে মাঠ-প্রান্তর কমেছে, সংকুচিত হয়েছে নদী-খাল। এর কিছু আবার চিরতরে হারিয়েও গেছে। তাই গত শতকের প্রজন্মের শৈশব না ভোলা মানুষগুলোর মন আষাঢ়ের দিনগুলোতে ব্যাকুলতায় ভরে ওঠে। জল-কাদায় মাখামাখির দুরন্তপনার সেই শৈশব এখন অল্পই টিকে বাংলার নিভৃত পল্লীতে।


দাবদাহ পেরিয়ে বরিষধারা স্বস্তি নিয়ে এসেছে নগরবাসীর জীবনে। গাছের ভেজা সবুজ পাতা আর মেঘলা আকাশ মনকে প্রশান্তি দিয়েছে। তাপদাহ ও প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল রাজশাহীর জনজীবন। টানা তিনদিন মৃদু তাপপ্রবাহের পর রাজশাহীতে নামে স্বস্তির বৃষ্টি। নগরীতে বৃষ্টি বিকেল ৫টা থেকে। হালকা গুঁড়িগুঁড়ি বৃষ্টি চলে আধাঘণ্টা। বৃষ্টিতে ভিজে যায় রাজশাহীর রাজপথ, ঘরবাড়ি ও ক্লান্ত প্রকৃতি।


রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, সোমবার ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি হতে পারে। এ ছাড়া চলতি সপ্তাহজুড়ে রাজশাহী ও আশপাশের জেলায় মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে তাপদাহও থাকবে। 


এদিকে এই বৃষ্টি ফসলের জন্য উপকার বলছেন কৃষি কর্মকর্তারা। 


রাজশাহী আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক ড. আজিজুর রহমান বৃহস্পতিবার ও সোমবারের বৃষ্টি ফসলের জন্য উপকার। এখন সব আম নামতে শুরু করেছে এতে ক্ষতি হওয়ার কারণ নেই। এই বৃষ্টিতে আম, পাট, তিল ও ভুট্টাসহ অন্যান্য সবজি জাতীয় ফসলের চাষিরাও উপকার পাবেন।