বাবুই পাখির বাসা
‘নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা।’ রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখ কবিতার শেষ লাইনের মতো বাবুই পাখি নিজ হাতে খুব কষ্ট আর যত্ন করে বাসা তৈরি করে।
তবে, দিনে দিনে বাবুই পাখি আর তার বাসা তৈরির এমন দৃশ্য হারিয়ে যেতে বসেছে। তারপরও গ্রামবাংলার মেঠোপথে চলতে গিয়ে হঠাৎই চোখে পড়ে বাবুই পাখির শৈল্পিক বাসা তৈরির এমন সুন্দর চিত্র। মঙ্গলবার, ১৬ জুন, সকালে পাবনার ভাঙ্গুড়া শ্মশানঘাট এলাকা থেকে তোলা।