মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্টে দু‘জনের কারাদণ্ড

পুঠিয়া প্রতিনিধি ১৬ জুন ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ১৬ জুন ২০২৬ ১০:৪৬ অপরাহ্ন
পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্টে দু‘জনের কারাদণ্ড

পুঠিয়া উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার শিবপুর হাট ও খুঁটিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস।


অভিযানকালে মাদক বিক্রেতা ও মাদকসেবীদের ধরতে পরিচালিত অভিযানে দুইজন মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত সোহাগ ও শান্তকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।


 সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক বিক্রেতা, মাদকসেবী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর অভিযান অব্যাহত থাকবে।


এ সময় স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে মাদকমুক্ত সমাজ গঠনে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান।