সোমবার, জুন ২২, ২০২৬

সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সাপাহার প্রতিনিধি ১৬ জুন ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সাপাহার প্রতিনিধি ১৬ জুন ২০২৬ ১০:৪৮ অপরাহ্ন
সাপাহারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

‘প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালিটি, প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং গাছের চারা রোপন করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ঘাসফুল’ কর্তৃক বাস্তবায়িত SMART (Sustainable Microenterprise and Resilient Transformation) প্রকল্প এবং সাপাহার  পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল পরিবেশ ক্লাবের উদ্দ্যোগে এই বিশেষ দিবসের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১ টা মডেল পরিবেশ  ক্লাবের সদস্য এবং পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে র‌্যালিটি, প্রবন্ধ উপস্থাপন, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা এবং গাছের চারা রোপন করা হয়।

সাপাহার পরিবেশ মডেল ক্লাবের সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে এবং ঝগঅজঞ প্রকল্পের সমন্বয়কারি মোস্তফা কামাল-র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম।  

অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রকল্প ও ঘাসফুল-এর MIS & Documentation অফিসার হাসান, Environment & Social Officer মো. জুয়েল রানা, টেকনিক্যাল অফিসার এসএম কামরুল হাসান, মোসাব্বের আহম্মেদ, ঘাসফুলের ক্ষুদ্রঋন প্রোগ্যামের এরিয়া ব্যবস্থাপক মো. জুয়েল রানা ও সাপাহার শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।