সোমবার, জুন ২২, ২০২৬

মেসি সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড়’

সোনার দেশ ডেস্ক ১৭ জুন ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন খেলা
সোনার দেশ ডেস্ক ১৭ জুন ২০২৬ ১২:৫৬ অপরাহ্ন
মেসি সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড়’
লিওনেল মেসি। ছবি: রয়টার্স

চেষ্টার কমতি ছিল না আলজেরিয়ার। তবুও ঠেকানো যায়নি, সুযোগই পেলেই জাল খুঁজে নিয়েছেন লিওনেল মেসি। কোটি ভক্তদের হৃদয় তো জিতে নিয়েছেন আগেই, প্রতিপক্ষের বন্দনাও শুনেছেন অনেক। সেই তালিকায় যুক্ত হয়েছেন আইস্সা মান্দি। আলজেরিয়ার এই ডিফেন্ডার বলেছেন, মেসি সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড়।

বিশ্বকাপে ফেরার ম‍্যাচে মেসির জাদুকরী হ‍্যাটট্রিকে ৩-০ গোলে হেরেছে আলজেরিয়া।

তারা জানতেন এই ম‍্যাচে মূল হুমকি কে, সেভাবে প্রস্তুতিও নিয়েছিলেন। কিন্তু তবুও থামাতে পারেননি ফুটবল জাদুকরকে। ম‍্যাচ শেষের প্রতিক্রিয়ায় মান্দি মেনে নিলেন আর্জেন্টাইন মহানায়কের শ্রেষ্ঠত্ব।

“তিনি এমন একজন খেলোয়াড়, সম্ভবত সর্বকালের সেরা- তাই তার কার্যকারিতা তেমন এবং এটা ভয়ঙ্কর। আমরা এটা জানতাম, আমরা তাকে যতটা সম্ভব থামিয়ে রাখার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা কাজে আসেনি।”

ক্যানসাস সিটিতে ম্যাচের সপ্তদশ মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেন মেসি। ৬০তম মিনিটে প্রতিপক্ষ গোলকিপার লুকা জিদানের উপহার লুফে নিয়ে তিনি ব্যবধান বাড়ান। ৭৬তম মিনিটে আরেকটি দারুণ গোলে পূর্ণ করেন হ্যাটট্রিক। এই চিত্র যা বলছে, সেটাই উঠে এসেছে মান্দির কথায়।

“ম‍্যাচে যেটা পার্থক‍্য গড়ে দিয়েছে, সেটা হচ্ছে তাদের একজন খেলোয়াড় আছে যে ক্ষমা করে না। প্রায় প্রতিটি সুযোগ কাজে লাগিয়ে গোল করেছে।”

বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার নিজেদের পরের ম‍্যাচে জর্ডানের বিপক্ষে খেলবে আলজেরিয়া।

তথ্যসূত্র: বিডিনিউজ