সোমবার, জুন ২২, ২০২৬

প্রাচীন গৌড়ের ঐতিহ্যে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

শিবগঞ্জ প্রতিনিধি ১৭ জুন ২০২৬ ০১:১২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ১৭ জুন ২০২৬ ০১:১২ অপরাহ্ন
প্রাচীন গৌড়ের ঐতিহ্যে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত

শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।  বুধবার (১৭ জুন) সকালে পরিদর্শনকালে রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। 

এছাড়া সোনামসজিদ বিওপিতে  বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি খোঁজখবর নেন।

প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার সময়  এলাকার সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।এ সময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।