সোমবার, জুন ২২, ২০২৬

রেল লাইনের ধারে পরে ছিলো কলেজ শিক্ষকের মরদেহ

আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: ১৭ জুন ২০২৬ ০২:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: ১৭ জুন ২০২৬ ০২:৩৭ অপরাহ্ন
রেল লাইনের ধারে পরে ছিলো কলেজ শিক্ষকের মরদেহ

নওগাঁর আত্রাই উপজেলার রেললাইনের পাশে থেকে নেয়ামুল বাশির (৪৮) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার সাহাগোলা রেলস্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নেয়ামুল বাশির রাজশাহীর বাগমারা উপজেলার ঝিকড়া ইউনিয়নের নামকান গ্রামের মজিবর রহমান দেওয়ান এর ছেলে। বর্তমানে  নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। তাকে দুর্বৃত্তরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে বলে তাঁর স্বজনরা অভিযোগ করছেন।

ঘটনার শিকার নেয়ামুল বাশির এর ভাই মিজানুর রহমান বলেন, গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় তার বড় ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিলো। সে মোতাবেক আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজি চালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যা করে মরদেহ সড়কের পাশে ফেলে রেখে হত্যাকারীরা পালিয়ে গেছে। খুনিরা পূর্ব শত্রুতার জের ধরে নেয়ামুল বাশিরকে হত্যা করেছে বলে অভিযোগ করেন মিজানুর রহমান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের দেয়া খবর পেয়ে রেললাইনের পাশ থেকে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।