সোমবার, জুন ২২, ২০২৬

বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা

বাগাতিপাড়া প্রতিনিধি ১৭ জুন ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
বাগাতিপাড়া প্রতিনিধি ১৭ জুন ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
বাগাতিপাড়ায় নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় অ্যাডভোকেসি সভা

নাটোরের বাগাতিপাড়ায় নারী-পুরুষের অধিকারে ন্যায্যতা প্রতিষ্ঠা এবং নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় তরুণদের অংশগ্রহণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। 


বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ উদ্যোগে এবং নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। 


এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক। সভায় স্থানীয় তরুণ প্রতিনিধিরা বেতন বৈষম্য, নারীদের কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতা, বাল্যবিয়ে ও ছেলে সন্তানকে অগ্রাধিকার দেওয়ার মতো বিভিন্ন সামাজিক সমস্যা তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। 


এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর ও মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক এস বি সাত্তার উপস্থিত ছিলেন।