চারঘাটে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
‘কৃষিই সমৃদ্ধি’-এই প্রতিপাদ্য কে সামনে রেখে ২০২৫-২৬ অর্থবছরের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় রাজশাহীর চারঘাটে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক ডা. আব্দুল মজিদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আল মামুন হাসান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কায়সার আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, রাজশাহী জেলা সমবায় অফিসার আবু সাইফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম ও চারঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাচ্চু।
এ সময় উপস্থিত ছিলেন, ডাসকো ফাউন্ডেশন গেটকা প্রকল্পের উপজেলা সমন্নয়কারী অনন্যা রানী দাস ও থানাপাড়া সোয়ালোজ ডিস ম্যানেজার মাইনুল হক সান্টু সহ কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, কৃষি উদ্যোক্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে গ্যাপ ফসল ও কৃষক সেবা কেন্দ্র কেন্দ্র প্রদর্শিত বিভিন্ন কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী স্টল পরিদর্শন করেন জেলা অতিরিক্ত উপ-পরিচালক ডা,আব্দুল মজিদ।