সোমবার, জুন ২২, ২০২৬

পরিবেশগত মানবাধিকার সুরক্ষাভিত্তিক প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত

সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জুন ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৭ জুন ২০২৬ ১১:৩৭ অপরাহ্ন
পরিবেশগত মানবাধিকার সুরক্ষাভিত্তিক প্রকল্পের চুক্তি স্বাক্ষরিত

পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় নেটজ্ ও ডাসকো’র সাথে তিনটি প্রতিষ্ঠানের চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০ ঘটিকায় ডাসকো ফাউন্ডেশনের প্রধান কার্যালয় রাজশাহীতে এর আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয় রোধে ঝুকিপূর্ণ জনগোষ্ঠির পরিবেশগত মানবাধিকার সুরক্ষায় জয়পুর হাটের প্রতিষ্ঠান পামডো, আমনুরার প্রতিষ্ঠান ন্যাশনাল এজেন্সি ফর গ্রীণ রিভ্যূলেশন (এনএজিআর) ও গোদাগাড়ির প্রতিষ্ঠান পিরিজপুর কৃষি পণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লি. তাদের কার্যক্রম বাস্তবায়ন করবে।

আয়োজনের শুরুতে ডাসকো ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব আকরামুল হক সকলকে অভিনন্দন জানান এবং সভার শুভ উদ্ধোধন ঘোষণা করার জন্য নেটজ্ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব শহিদুল ইসলামকে আমন্ত্রণ জানান। তিনি বলেন আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আপনাদের সাথে আমাদের নুতুন কাজের সূচনা হবে। নেটজ্ আশা করছে পেশাদারিত্ব বজায় থাকলে ভবিষ্যতে এই সম্পর্ক আরো নিবিড় হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাসকোর ডিরেক্টর প্রোগ্রাম জনাব জাহাঙ্গীর আলম, ডিরেক্টর ফাইন্যান্স জনাব শংকর কুমার, নেটজ্ বাংলাদেশের প্রতিনিধি জনাব সত্যজিত সাহা, সারা খাতুন, আফসানা, মনিরুজ্জামান, আবুল আকরাম তুহিন, শ্রীমন্তি মঞ্জুরীসহ ডাসকো’র কর্মকর্তাবৃন্দ।