সোমবার, জুন ২২, ২০২৬

চার দিনের সফরে ভূমিমন্ত্রী রাজশাহী আসছেন

তথ্যবিবরণী ১৮ জুন ২০২৬ ১০:০৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
তথ্যবিবরণী ১৮ জুন ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
চার দিনের সফরে ভূমিমন্ত্রী রাজশাহী আসছেন

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি চার দিনের সরকারি সফরে শুক্রবার (১৯ জুন) রাজশাহী আসবেন। তিনি সন্ধ্যা সোয়া ছয়টায় বিমানযোগে রাজশাহী এসে পৌঁছবেন।


পরদিন শনিবার (২০ জুন) সকাল দশটায় রাজশাহী বরেন্দ্র কলেজের ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। দুপুর তিনটায় রাজশাহী মেডিকেল কলেজের ড. কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও মাদক নির্মূলে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন। রাত আটটায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অফিসার্স মেসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং নৈশভোজে অংশগ্রহণ করবেন।


রোববার (২১ জুন) বিকাল পাঁচটায় আই-বাঁধ হাই টেক পার্কে ভারতীয় সহকারী হাইকমিশন কর্তৃক আয়োজিত ‘১২তম আন্তর্জাতিক ইয়োগা দিবস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


সোমবার (২২ জুন) সকাল সাড়ে আটটায় মন্ত্রী বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন।