সোমবার, জুন ২২, ২০২৬

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তিন দিন ব্যাপি প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

সংবাদ বিজ্ঞপ্তি ১৮ জুন ২০২৬ ১০:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১৮ জুন ২০২৬ ১০:১৪ অপরাহ্ন
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের তিন দিন ব্যাপি প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience (PARTNER) in Bangladesh শীর্ষক প্রোগ্রামের  আওতায় ৩দিন ব্যাপি প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (১৮জুন) বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে প্রধান কার্যালয়ের হলরুমে বিএমডিএ স্টাফ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। 


পার্টনার শীর্ষক প্রোগ্রামের আওতায় ৩দিন ব্যাপি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোন এর ২৫জন কর্মকর্তা-কর্মচারী।


সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএমডিএ‘র অতিঃ প্রধান প্রকৌশলী ও পার্টনার প্রোগ্রাম এপিডি ড. আবুল কাসেম। এসময় আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী ও সচিব এনামুল কাদির, নির্বাহী প্রকৌশল মোঃ মনিরুজ্জামান মনির,  নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, মনিটরিং কর্মকর্তা  এ.এস.এম শক্তিয়ার জাহান, কম্পিউটার অপারেটর মোসা: নাদিরা খাতুনসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 


প্রশিক্ষণ শেষে অংগ্রহণকারী ২৫ জনের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।