আরডিএ’র নব চেয়ারম্যানকে জিয়া পরিষদের শুভেচ্ছা
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদকে জিয়া পরিষদ, রাজশাহী জেলা শাখা’র পক্ষ হতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ফুলেল শুভেচ্ছা প্রোগ্রামে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ, রাজশাহী জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নেছার উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর মহাম্মদ সাল্হাউদ্দিন, সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম হিরক, সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ শফিউল আলম, দপ্তর সম্পাদক প্রভাষক মোঃ সেলিম হোসেন ও মহিলা বিষয়ক সম্পাদক নাজমা আলম।